রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালে। ঘটনায় উত্তেজিত মৃতের পরিজনেরা ভাঙচুর চালায় হাসপাতালে। মৃতের নাম বাপ্পা সরকার(২৭)। বাড়ি রায়গঞ্জ থানার সোহারই এলাকার মনিপাড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রনে আনে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের সোহারই এলাকার মনিপাড়ার বাসিন্দা বাপ্পা সরকার জ্বর নিয়ে গত ৮ তারিখে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় বাপ্পা সরকারের। মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় তার। খবর পেয়ে মৃতের আত্মীয়রা হাসপাতালে এসে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতের পরিবারের তরফে চিকিৎসার গাফিলতি জানিয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে পুলিশ।
মৃতের আত্মীয় মনু মন্ডলের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বাপ্পার। হাসপাতালে সঠিক পরিসেবা না থাকায় এই পরিস্থিতি বলে অভিযোগ মনুবাবুর।